শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৩:০৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ই নভেম্বর) রাত সাড়ে ৯টার জিরো পয়েন্ট মোড়ের উত্তর পাশে, অর্থাৎ জেনারেল পোস্ট অফিস (জিপিও) সংলগ্ন পশ্চিম পাশের আইল্যান্ডের কাছে আকস্মিক এই বিস্ফোরণগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হঠাৎ করেই ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পর পর বিস্ফোরণের শব্দে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই আমাদের থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। তবে ঘটনাস্থলটি ঠিক আমাদের থানা এলাকায় পড়েছে কিনা বা এর আইনগত দিক কী, তা কর্মকর্তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়