শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় বদ্ধ রুমে পড়ে ছিল নারী-পুরুষের অর্ধগলিত লাশ

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ি তৃতীয় তলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০২ নভেম্বর) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ির তৃতীয় তলা থেকে ওই দুজনের অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, ঘটনাস্থলের তৃতীয় তলার রুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আত্মীয়-স্বজনের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তবে দুজনের সম্পর্ক কি ছিল বিস্তারিত জানা যায়নি।

তাদের মৃত্যুর কারণসহ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়