শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৯:১৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজটে আটকে পায়ে হেঁটেই রওনা দিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

রাজধানীর পানি ভবনে অনুষ্ঠিত ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেইসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রোমেট সার্ভিসেস’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান।

তবে সোমবার (২৭ অক্টোবর) সকালে তীব্র যানজটের কারণে সামনে এগোতে পারছিল না তার গাড়ি। অনুষ্ঠানে যোগ দিতে এ সময় তিনি পায়ে হেঁটে রওনা হন।

এক্সপ্রেসওয়েতে হাঁটার একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে জেমস গোল্ডম্যান লিখেছেন, “ঢাকার ট্রাফিকও আজ বাংলাদেশ যুক্তরাজ্যের অংশীদারিত্ব রুখতে পারবে না।”

জেমস গোল্ডম্যান এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁটার সময় বলেন, “আমরা যুক্তরাজ্য-বাংলাদেশের একটি জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যাচ্ছিলাম। কিছুটা ট্র্যাফিক ইস্যু হয়েছে আজ। তাই আমরা সমাধানে হাঁটার সিদ্ধান্ত নিলাম। আমি এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁটছি, পুরোটা তীব্র জ্যাম হয়ে আছে। কিন্তু কোনও কিছু অনুষ্ঠানে যেতে বাধা দিতে পারবে না।”

প্রসঙ্গত, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে একটি কভার্ড ভ্যান উল্টে যাওয়ার পর যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্নিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাখালপাড়া ও মহাখালীর মাঝামাঝি স্থানে ঘটা এ দুর্ঘটনায় কোনও হতাহত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়