শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় পাকিস্তানি নারীকে স্বামী-শাশুড়ির নির্যাতন, উদ্ধার করল পুলিশ

রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকার এক পাকিস্তানি নারী ৯৯৯-এ কল করে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন।

২৫ বছর বয়সী ওই নারীর অভিযোগ, তার স্বামী নোবেল আহমেদ (২৭) এবং শাশুড়ি তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করেন এবং তাকে এক রুমে বন্দি করে রাখেন। তিনি অনেকটা বন্দি জীবন-যাপন করছেন। এছাড়া, তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সোমবার (২৭ অক্টোবর) ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

৯৯৯-এ ওই নারীর কল পেয়ে ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান এবং প্লাবন দেব দ্রুত দারুসসালাম থানায় বিষয়টি জানিয়ে সহায়তা চান। ভুক্তভোগী নারী তার সঠিক অবস্থান জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে দারুসসালাম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

৯৯৯ এর ডিসপ্যাচার এসআই বিরেন চন্দ্র দাশের তত্ত্বাবধানে পুলিশ দ্রুত কার্যক্রম চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। উদ্ধার হওয়া নারীর কাছ থেকে জানা যায়, তার তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান।

পুলিশের তৎপরতায় ভুক্তভোগী নারীর স্বামী ও তার পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত হয়ে তার পাসপোর্ট ফেরত দেন এবং অঙ্গীকার করেন, আগামী ১০ দিনের মধ্যে শিশুটির পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে পাঠানো হবে। এরপর, ওই নারীর ননদ তাকে নিজের জিম্মায় নেন এবং লিখিত অভিযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়