শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চমাধ্যমিক পাঠদান বন্ধের আশঙ্কায় সায়েন্স ল্যাবে সড়ক অবরোধে ঢাকা কলেজ শিক্ষার্থীরা, ভোগান্তি

উচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাঁদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। উচ্চমাধ্যমিকের পাঠদান যেন বন্ধ না হয়, সরকারের কাছে সেই দাবি জানাতে সড়ক অবরোধ করেছেন তাঁরা।

রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে উচ্চমাধ্যমিক শুরু থেকেই ছিল, এখন সাত কলেজ সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয় হয়েছে, তাদের একাডেমিক কার্যক্রম ও লেখাপড়ার জন্য উচ্চমাধ্যমিকের ভর্তি বন্ধ হয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে আজকের এই কর্মসূচি পালন করছি।’

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পুলিশ দফায় দফায় তাঁদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঢাকা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে পুলিশ। শিক্ষক ও পুলিশ মিলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। দাবিদাওয়া সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষক ও পুলিশ সদস্যরা।

তবে শিক্ষার্থীরা অনড়। তাঁরা এখনো সড়ক থেকে সরেননি। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এ দাবিতে আগামী সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আব্দুল গণি রোড ও কলেজ রোড-সংলগ্ন শিক্ষা ভবন অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়