শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী, ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আবু সাইদ, জাতীয় শ্রমিক লীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ, রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা, ঢাকা মহানগর উত্তরের ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন মৃধা ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো. সাগর হাসান।

ডিএমপির তথ্যমতে, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে সলিম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।

একই দিন বিকেল ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবু সাইদকে গ্রেপ্তার করে। এদিন গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে। ডিবি ওয়ারি বিভাগের অন্য একটি টিম রাত ৮টার দিকে বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়