শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারওয়ান বাজারে সড়ক অবরোধ মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের

রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রবিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় আটকে বিক্ষোভ করছিলেন তারা। এদিকে বিক্ষোভ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে।

বিক্ষোভকারীদের একজন বলেন, ‘আমরা সব টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে পারিনি। এখন আমাদের মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ঘুরছি, এখন টাকাও নেই আমাদের কাছে।’ 

আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমাদের এখানে ডিসি সাহেব এসে আমাদের ২০ মিনিট সময় নিয়েছেন।

তিনি আমাদের ৮ জনের একটি প্রতিনিধিদলকে নিয়ে যাবেন। আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা আন্দোলন প্রত্যাহার করব। নাহলে আন্দোলন চলমান থাকবে। তাদের প্রথম দাবি, মালয়েশিয়া যেতে না পারা সব কর্মীকে মালয়েশিয়া পাঠাতে হবে।
’ 
কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক জানিয়েছেন, কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে বেলা সাড়ে ১১টার কিছুটা পরেই বিক্ষোভকারীরা অবরোধ ছেড়ে দেন। রাস্তা ছেড়ে বিক্ষোভকারীরা সার্ক ফোয়ারার ঘিরে অবস্থান নিয়েছেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়