শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৯:১২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় সড়ক দুর্ঘটনায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় প্রাইভেটকারের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. রাজিবুল ইসলাম (২৮) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

ঈদের দিন বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ডেমরা-রামপুরা সড়কের আমুলিয়া মডেল টাউন সংলগ্নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মৃতের বন্ধু মোটর সাইকেল আরোহী মো. ইমন (২৬) গুরুতর আহত হলে পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পথচারী ও অন্যান্য মোটরসাইকেল চালক-আরোহীদের সহযোগীতায় থানা পুলিশ প্রাইভেট কারের চালক ও তার সঙ্গিয় যুবককে আটক করে।

এ বিষয়ে ওই রাতেই মৃতের বাবা সামচুন হক মোল্লা আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আটক দু’জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠালে বিকালেই আদালত তাদের কারাগারে পাঠায়। গ্রেফতারকৃতরা হলো-রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাসরত কুমিল্লার তিতাস থানার জগন্নাথপু গ্রামের কামাল মাহমুদের ছেলে প্রাইভেট কার চালক তানজিম মাহমুদ (১৮) ও তার সঙ্গিয় একই এলাকায় বসবাসরত এবং চাঁদপুরের হাইমচর থানার তেলিমোড় গ্রামের বেলাল হোসেনের ছেলে জহিরুল ইসলাম সানি (১৮)| নিহত টেইলার্স ব্যবসায়ী রাজিবুল ইসলামের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার বাইরাইল গ্রামে। তিনি ঢাকার মুগদা থানাধীন মদিনাবাগ এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার জন্য রাজিবুল তার বন্ধু ইমনকে নিয়ে ডেমরার প্রেট্রল পাম্মে আসছিলেন। এ সময় আমুলিয়া মডেল টাউন সংলগ্নে বেপরোয়া গতিতে আসা সাদা প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-২৭-২৫০৮) সঙ্গে রাজিবুলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় ছিটকে গিয়ে প্রাইভেটকারের পেছনের দরজার ভেতরে মাথা ঢুকে রাজিবুলের শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে রাজিবুলের মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে মস্তিষ্কে রক্ত চলাচল ও স্নায়বিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়