শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০১:২৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপে ৮ রিসোর্ট নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন

রিসোর্ট নির্মাণ বন্ধ

জিয়াবুল হক: কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ অধিদফতর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি পর্যটন রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করে টেকনাফ উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ২৬ ও ২৭ জানুয়ারি এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে সেন্টমার্টিন এলাকার কেয়াগাছ সংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়। এছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন‍্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদফতর।

এব্যাপারে সেন্টমার্টিন দ্বীপে কর্মরত পরিবেশ অধিফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, ইদানিং দ্বীপে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ আবারও বেড়ে গেছে। গত সপ্তাহে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে আরও ৯টি অবৈধ রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও জীববৈচিত্র্য রক্ষার্থে কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের কেয়াবনের কোনো প্রকার ক্ষতি না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়