শিরোনাম
◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ◈ পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ◈ সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৩:২০ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন শহর কোনগুলো?

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। নতুন এক বৈশ্বিক সূচকে দেখা গেছে, পর্যটকদের কাছে পরিচিতি, আকর্ষণ ও ভ্রমণ-অভিজ্ঞতার দিক থেকে এই শহরগুলো সবচেয়ে এগিয়ে।

ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‘২০২৬ গ্লোবাল ট্যুরিজম সিটি অ্যাট্রাকটিভনেস ইনডেক্স’ প্রকাশ করেছে ইয়ানোলজা রিসার্চ, পারডু ইউনিভার্সিটি ও কিউং হি ইউনিভার্সিটি।

এবারের সূচকে বিশ্বের ২০০টি শহরকে মূল্যায়ন করা হয়েছে। পর্যটকের সংখ্যা বা হোটেল বুকিংয়ের পরিবর্তে ১৪টি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণসংক্রান্ত আলোচনার ভিত্তিতে শহরগুলোর পরিচিতি ও আকর্ষণ মূল্যায়ন করা হয়েছে।

সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে নিউইয়র্কের পর রয়েছে প্যারিস, জাপানের ওসাকা ও কিয়োটো, দক্ষিণ কোরিয়ার সিউল, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির রোম, থাইল্যান্ডের ব্যাংকক, জাপানের ওকিনাওয়া ও যুক্তরাষ্ট্রের শিকাগো।

শুধু পরিচিতির দিক থেকেও নিউইয়র্ক প্রথম এবং প্যারিস দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, সবচেয়ে আকর্ষণীয় শহরের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের ওসাকা। এরপর রয়েছে কিয়োটো, নিউইয়র্ক, সিউল ও প্যারিস।

গবেষকদের মতে, এখন শুধু বিখ্যাত স্থাপনা থাকলেই একটি শহর জনপ্রিয় হয় না। বরং যেসব শহর পর্যটকদের জন্য স্মরণীয় ও আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করতে পারে, সেগুলোই বিশ্ব পর্যটনে বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠছে।

গবেষণায় আরও দেখা গেছে, পর্যটকদের আকর্ষণের দিক থেকে এশিয়ার শহরগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। শীর্ষ ১০ আকর্ষণীয় শহরের মধ্যে ছয়টিই এশিয়ায় অবস্থিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়