শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:৫০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থেমে গেল ‘টাইগার থ্রি’র গর্জন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] টাইগার ফ্রাঞ্চাইজির ‘টাইগার থ্রি’ ছবিটিতে জুটি বেঁধেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এ সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। গত রোববার (১২ নভেম্বর) বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। শুরুর দিকে বেশ ভালো ব্যবসা করলেও দিন বাড়ার সাথে সাথে গর্জন কমতে থাকে ‘টাইগার থ্রি’র। সূত্র: বলিউড হাঙ্গামা

[৩] মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। মুক্তির তৃতীয় দিন থেকে সিনেমাটির আয় কমতে থাকে। গত কয়েক দিনে আয়ের সূচক আরো নিম্নমুখী হয়েছে। বলা যায়, মাত্র ৯ দিনেই থেমে গেছে টাইগারের গর্জন!

[৪] জানা গেছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘টাইগার থ্রি’ আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করে ৫৯.২৫ কোটি, তৃতীয় দিনে ৪৪.৭৫ কোটি, চতুর্থ দিনে ২১.২৫ কোটি, পঞ্চম দিনে ১৮.৫ কোটি, ৬ষ্ঠ দিনে ১৩.২৫ কোটি, সপ্তম দিনে ১৮.৭৫ কোটি, অষ্টম দিনে ১০.৫ কোটি ও নবম দিনে আয় করে ৮ কোটি রুপি। এতে ভারতে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ২৩৮.৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় করেছে দাঁড়িয়েছে ৩৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫১০ কোটি ২৬ লাখ টাকার বেশি। সূত্র: বলি মুভি রিভিউজ ডটকম

[৫] মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘পাঠান’ শাহরুখ ও ‘কবীর’ হিসেবে হৃতিক রোশনের উপস্থিতি। ২০১২ সালে প্রথম মুক্তি পায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘এক থা টাইগার’। ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়।’ দুটি সিনেমাই দারুণ ব্যবসা করেছিল বক্স অফিসে। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়