শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৬:১২ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ হলে ডিপজল-মৌয়ের ‘যেমন জামাই তেমন বউ’ 

ডিপজল-মৌয়

শিমুল চৌধুরী ধ্রুব: দেশের ২০টি প্রেক্ষাগৃহে শুক্রবার (৯ জুন) মুক্তি পেয়েছে মনোয়ার হোসেন ডিপজল ও মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।

নির্মাতা মনতাজুর রহমান আকবর আমাদের সময় ডট কমকে জানান, এটি একটি সামাজিক-পারিবারিক ঘরানার সিনেমা। এ ধরনের গল্পে সাধারণত সিনেমা নির্মিত হয় না। প্রতিটি সংসারে জামাই-বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ থাকে। সন্দেহ থাকে। পরিবারের ভেতর যত ধরনের বিরোধপূর্ণ ঘটনা ঘটে তা এই সিনেমায় উঠে আসবে।

মৌ খান বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছি। আশা করি, দর্শকরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন।’

‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে আরো অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খন প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়