শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভ কনসার্টে গুলিবিদ্ধ গায়িকা নিশা

শিমুল চৌধুরী ধ্রুব: লাইভ কনসার্টে গান গাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মঞ্চেই লুটিয়ে পড়লেন জনপ্রিয় গায়িকা নিশা উপধ্যায়। ১জুন ভারতের বিহারের সরন জেলায় উপনয়ণ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার গায়ে গুলি লাগার পর সঙ্গে সঙ্গে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সূত্র: হিন্দুস্থান টাইমস

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোজপুরী গায়িকা নিশার বাম পায়ে গুলি লেগেছে। বর্তমানে পাটনার ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ইতোমধ্যে শরীর থেকে বুলেট বের করা হয়েছে। তবে নিশা এখনো ট্রমার মধ্যে রয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিহার পুলিশ জানিয়েছেন, নিশার গান শুনে উত্তেজিত হয়ে পড়েন সেলিব্রেশন মুডে থাকা অতিথিরা। এ সময় কিছু মানুষ আকাশের দিকে বন্দুক উঠিয়ে গুলি চালায়। তখনই একটি গুলি এসে লাগে গায়িকার শরীরে। সূত্র: ভারত বার্তা

জনতা বাজার পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ঘটনার ব্যাপারে জানতে পেরেছি। কিন্তু এখনো লিখিত অভিযোগ দেয়নি কেউ। পুরো বিষয়টি খতিয়ে দেখছি। কীভাবে গুলি চলল এবং এর পেছনে কারা রয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়