শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৭:৩০ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার মৃত্যুদণ্ড চেয়ে মিছিল করেছিল’

মোস্তফা সরয়ার ফারুকী

শিমুল চৌধুরী ধ্রুব: দেশের তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটিতে দুর্দান্ত সব কাজ উপহার দিয়েছেন দর্শকদের। এসবের মধ্যে অনেক কাজই দর্শকপ্রিয়। এ নির্মাতা সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিগত জীবন, নিজের কাজ, ইন্ডাস্ট্রির বিষয় এবং সমসাময়িক বিষয়ে খোলামেলা কথা বলতে দেখা যায় তাকে। এবার তিনি জানালেন, তার মৃত্যুদণ্ড চেয়ে মিছিল করার কথা।

৩০ মার্চ (বৃহস্পতিবার) ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এক স্ট্যাটাসে এ কথা জানান ফারুকী। তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে খুবই কৌতুকপূর্ন। একজন আমাকে লিখলেন, আপনি নতুন দিনের হিজবুত তাহরীর। আপনারা কেউ কি ভাইটিকে জানাবেন, হিজবুত তাহরীর সেই ২০১০ সালেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর আমার মৃত্যুদণ্ড চেয়ে প্রাইভেট ইউনিভারসিটিগুলাতে মিছিল করছিল?’

নাট্যজন মামুনুর রশীদের বিষয়ে কথা বলতে গিয়ে এই নির্মাতা লেখেন, ‘সেইদিন দেখলাম একজন মামুনুর রশীদ সম্পর্কে লিখছে, উনি ভারতের দালাল। অথচ ভারত মামুন ভাইকে ভিসা দেয় না ম্যালা বছর হয়ে গেল।’

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়