শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৭:০৬ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন পেলেন নায়িকা মাহির স্বামী রকিব সরকার

রকিব সরকার ও মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারির মামলায় জামিন দিয়েছেন আদালত। সোমবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাকিব সরকারের আইনজীবীরা আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। বিডিনিউজ২৪, যুগান্তর

এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছাড়াও কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে গত শুক্রবার মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকারকে হুকুমের আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন ইসমাইল হোসেন নামের এক ব্যবসায়ী।

শনিবার (১৮ মার্চ) সকালে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসার পর বেলা ১২টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করেন। তাকে গাজীপুরের বাসন থানায় নেওয়া হয়। সেখান থেকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান।

কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন পান নায়িকা। বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন আদেশ দেন। অন্তঃসত্ত্বা ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী আনোয়ার সাদাত সরকার।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়