শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৩ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ফুয়া খারাপ নায়' সিলেটি গান নিয়ে এলেন সাদিয়া লিজা 

মনিরুল ইসলাম: সঙ্গীতাঙ্গনের তরুণ প্রজন্মের সুরেলা গায়িকা সাদিয়া লিজা। অডিও, স্টেজ ও টেলিভিশন শো মাতানো এই গায়িকা প্রথম বারের মতো  সিলেটের আঞ্চলিক ভাষায় একটি মৌলিক গান গেয়েছেন। গানটি ইতোমধ্যে আশা জাগানিয়া জনপ্রিয়তা অর্জন করে শ্রোতা - দর্শকদের মুগ্ধতায় ভরে দিয়েছেন। গানটির শিরোনাম 'ফুয়া খারাপ নায়'। গানটি লিখেছেন ও সুর করেছেন চৌধুরী কামাল। আর এই গানে সাদিয়া লিজা'র সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন গীতিকার - সুরকার চৌধুরী কামাল  নিজে। গানটির সঙ্গীতায়োজন করছেন এম এ রহমান।

 সাদিয়া লিজা বলেন, চৌধুরী কামাল  লন্ডন প্রবাসী। সঙ্গীতপ্রেমী এই মানুষটি গান ভালোবাসেন, পছন্দ করেন। বিশেষ করে দেশীয় লোকগান নিয়ে বেশী কাজ করেন। সেই সুবাদে আমাকে এই মর্ডাণ ফোক গানটি উনি পাঠিয়েছিলেন আমাকে শুনার জন্যে। গানটি শুনে আমার ভালো লাগলো। অতঃপর গানটি দুজনে মিলে গাইলাম। খুব অল্প সময়ের মধ্যেই গানটি আমরা স্টুডিও ভার্সন করে দর্শকদের সামনে উপস্থাপন করেছি। খুব সাধারণ ভাবে উপস্থাপন করেও যে অল্প সময়ে গানটি সবাই পছন্দ করবেন, শুরুতে তা বুঝিনি। গানটি মাত্র দুই সপ্তাহে প্রায় দেড় লক্ষবার শুনেছেন শ্রোতারা এবং এর পাশাপাশি দেখলাম টিকটকেও প্রায় ৬০ হাজার ভিডিও হয়েছে এই গানটির।

তিনি  জানান, গানটির মূল ভিডিওটি দেখা যাচ্ছে চৌধুরী কামাল ভাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে  Ck And Music এ।

সাদিয়া লিজা বলেন, অল্প সময়েই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন প্রোগ্রামে গেলে দর্শক - শ্রোতা আর আমার ভক্তরা জিজ্ঞেস করছেন - আপু সিলেটের আপনার গানটা গাইবেন না ? আমি তখন মজা করে বলি যে, কামাল ভাই বাংলাদেশে আসলে ওনার সঙ্গেই গাইবো গানটা।

 তিনি আরও বলেন, এই মৌলিক গানটি আমাদের মডার্ন ফোক ধরার গান গাইতে উৎসাহিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়