শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ১২:২৩ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গেল ‘মা’ হতে চান নায়িকা জাহারা মিতু!

জাহারা মিতু

এ্যানি আক্তার: পিতার পরিচয় ছাড়া সন্তানের মা হতে চান নায়িকা জাহারা মিতু। সরকারি সকল নিয়ম মেনে সন্তান দত্তক নিয়ে সিঙ্গেল মা হতে চান এই নায়িকা। এই বিষয় নিয়ে তিনি তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন পরে তার জবাবও তিনি দিয়ে দেন। আরটিভি

মিতু লিখেছেন, আমি সারাজীবন সিঙ্গেল থেকেই সন্তান দত্তক নিতে চাই। আমার সন্তান আমার পরিচয়েই বড় হবে। একটি ইতিবাচক সিদ্ধান্ত। হাইকোর্টের কাছে চিরকৃতজ্ঞ।

সেই পোস্টে একজন লিখেছেন, এখানে জন্মদাত্রী মায়ের কথা বলা হয়েছে আপু, দত্তক নেওয়া মা নয়। আর এই আইনটা শুধু তাদের জন্যই প্রযোজ্য, যাদের বাবার পরিচয় নেই। অর্থাৎ বিবাহ বহির্ভূতভাবে সম্পর্কের পর যদি কোনো নারী সন্তান প্রসব করে এবং সেই সন্তানের বাবা কে, সেটা না জানা যায়, সে ক্ষেত্রেই সেই সন্তান মায়ের পরিচয়ে বড় হবে। 

অর্থাৎ বায়োলজিক্যাল বাবা যদি না থাকে তাহলে বায়োলজিক্যাল মায়ের পরিচয়ে সন্তান বড় হবে। কিন্তু দত্তক নেওয়া মা তো আর কখনও বায়োলজিক্যাল মায়ের মত হবে না। 

মন্তব্যের জবাবে মিতু লেখেন, আমি এমন সন্তানই নিবো, যার বাবা-মা কে, সেটা কেউই জানবে না। হয়তো বাবা-মার ফেলে যাওয়া কোনো সন্তান। যার আমি ছাড়া কেউ নেই। সমস্যা ছিলো, সরকারি কাগজে অভিভাবকের ঘরে বাবার নাম লেখাটাই বাধ্যতামূলক, মায়ের নাম লেখা যেতো না। যখন সরকারিভাবে কোনো বাচ্চাকে দত্তক নিব, তখন আমিই তার মা। এখানে বায়োলজিক্যাল বা দত্তক মা আলাদা নয়। পরিবর্তনতো হলো অন্তত। বাকিটা সামলানোর যোগ্যতা, মেধা কিংবা ধৈর্য্য সবই আল্লাহর রহমতে আমার আছে।

আরেক মন্তব্যের জবাবে নায়িকা জানান, মিডিয়ায় প্রথম দত্তক নেওয়ার কথা বলেছিলাম ২০১৭ সালে, সায়েম সালেকের শো’তে। সেখানেই বলেছিলাম, ছোটবেলায় যখন প্রথম সন্তান দত্তক নেওয়ার কথা শুনেছি, তখন থেকেই আমার দত্তক নেওয়ার ইচ্ছা। সিনেমায় এসেছি ক’দিনই বা হলো? সিনেমার পাবলিসিটিতো দূর, নিজের পাবলিসিটি করার জন্যও কোনো সস্তা অভিনয় আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।

এখন থেকে এসএসসি, এইচএসসি পরীক্ষা, পাসপোর্টসহ সব ধরনের ফরম পূরণে অভিভাবক হিসেবে বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবকের নাম উল্লেখ করা যাবে। সন্তানের অভিভাবক মা হতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত রিটের শুনানি নিয়ে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে, এ রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্টের এমন রায়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়। বিশেষ করে শোবিজের অনেক তারকা এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদেরই একজন সিনেমার নতুন প্রজন্মের নায়িকা জাহারা মিতু।

এএ/এএ

 

  • সর্বশেষ