শিরোনাম
◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৭:১০ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারালাইজড হয়ে হাসপাতালে পড়ে আছেন ‘বাপ্পারাজের নায়িকা’ 

প্যারালাইজড হয়ে পড়ে আছেন হাসপাতালে রঞ্জিতা

বিনোদন ডেস্ক: ‘ঢাকা ৮৬’ সিনেমার নায়িকা রঞ্জিতা। নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ছবিটিতে বাপ্পারাজের সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেন রঞ্জিতা। ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ গানের শিল্পী শাকিলা জাফর ও তপন চৌধুরী- এটা হয়তো সামাজিক যোগাযোগের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ প্রজন্ম জানে। এই গান যাদের ঠোঁটে এসেছিল তারা হলেন রঞ্জিতা ও বাপ্পারাজ। কালের কণ্ঠ
 
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। অসহায় জীবনযাপন করছেন তিনি। বাপ্পারাজের এই নায়িকা এখন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রয়েছেন। স্ট্রোক করায় তার বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে। গণমাধ্যমের কাছে জানাচ্ছেন বাঁচার আকুতি। গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করায় রঞ্জিতার পা-হাত অবশ হয়ে যায়। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

আশির দশকের রঞ্জিতা বলেন, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। আমি সুস্থ হয়ে উঠতে চাই, আমাকে সাহায্য করুন। এই শহরে আমার থাকার ব্যবস্থা নেই। আমার উপার্জনের পথ নেই। প্রধানমন্ত্রী ছাড়া আমাকে আর কে বাঁচাতে পারেন, তিনি মমতাময়ী। 

কান্নাজড়িত কণ্ঠে অভিনেত্রী বলেন, ‘আমার এক ভাই রয়েছে, সে-ও প্রতিবন্ধী। আমার চিকিৎসা ব্যয়বহুল। আমার কোনো পথ নেই, আমি বেঁচে থাকতে চাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও তিনি সহযোগিতার আহ্বান জানান। 

এমন আকুতি সাড়া জাগানো নায়িকার কণ্ঠে শুনতে বেমানান লাগলেও এটাই এখন সত্য। রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’ ও 'জিনের বাদশা’ সিনেমায়ও অভিনয় করেছিলেন রঞ্জিতা। অভিনয় ক্যারিয়ারে ২৯টি সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে তাকে।

একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন রঞ্জিতা; কিন্তু এখন নিঃস্ব তিনি। ১৮টি সিনেমা প্রযোজনা করেছিলেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে—‘কুংফু কন্যা’, 'মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’ ও ‘প্রেমিক রংবাজ’। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'নীল নকশা'।

টিভি নাটকেও অভিনয় করেছেন রঞ্জিতা। গুণী প্রযোজক আতিকুল হক চৌধুরীর পরিচালনায় ‘সার্কাস দেখুন’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। সংগীতশিল্পী প্রয়াত জুয়েল তার ভাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন রঞ্জিতা। এইচএ

  • সর্বশেষ