শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে পরীর পোস্ট ঘিরে ফের বিতর্ক

শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫।  এবারের মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন বসানো হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা। 

বইমেলায় গিয়ে অনেককে এই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করতেও দেখা গিয়েছে। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নেটিজেনরা নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে চলেছেন।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন   চিত্রনায়িকা পরীমণি। সরাসরি ডাস্টবিন বিতর্কের প্রসঙ্গ উল্লেখ না করলেও, নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর, ময়লা আবর্জনা।’

পরীর এই পোস্টের পর মন্তব্যের ঝড় উঠে। অনেকেই তাঁকে সাহসী বলে প্রশংসা করছেন। বিএইচ বাঁধন নামে একজন লিখেছেন, ‘সময়ের সাহসিনী মেয়ে।’ মো. শরিফ নামের একজন মন্তব্য করেছেন, ‘প্রতিবাদ চালিয়ে যাও পরী মণি, তুমি সাহসী ও অপ্রতিরোধ্য।’ অনেকেই পরী মণির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।

তবে সমালোচনাও রয়েছে সমানতালে। কেউ কেউ মন্তব্য করেছেন, পরীমণি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। একজন লিখেছেন, ‘পরী মণি ফিরে এসেছে আওয়ামী লীগ হয়ে।’ এমন মন্তব্যের জবাবে অন্য এক পক্ষ বলছেন, সাহসিকতার জন্য তাকে রাজনৈতিক রঙে না দেখাই ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়