শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওটিটিতে ‘আম কাঁঠালের ছুটি’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দুরন্তপনা শৈশবের প্রতিনিধিত্ব করা সিনেমার নাম ‘আম কাঁঠালের ছুটি’। সিনেমা হলে মুক্তির পর এ সিনেমাটি দারুণভাবে সমাদৃত হয়েছিল। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এ সিনেমাটি এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে।

[৩] পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘আম কাঁঠালের ছুটি’। ১৫ জুন দুপুর ৩টায় এ সিনেমাটি প্রিমিয়াম কনটেন্ট হিসেবে আইস্ক্রিনে মুক্তি পাবে। এ সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে। এমনকি মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩-এ সমালোচক ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেতা বিভাগে পুরস্কার অর্জন করে।  

[৪] কারো সাথে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আম কাঁঠালের ছুটি’।

[৫] এটি শরীফ উদ্দিনের মইন্না ভাই ‘বল্লা রাশি’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে যুবায়ের, লিয়ন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়