শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৫ জুন, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৪, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমায় আসছেন নায়ক মান্নার ছেলে

শিমুল চৌধুরী ধ্রুব: [২] যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের ওপর পড়াশোনা করছেন প্রয়াত চিত্রনায়ক মান্না ও শেলী দম্পতির একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। এবার বাবা মায়ের পথ ধরে ঢাকাই সিনেমায় পা রাখতে যাচ্ছেন তিনি। এমন ইচ্ছার কথা ফেসবুকে মান্নাপুত্র নিজেই জানিয়েছেন।

[৩] তিনি জানিয়েছেন, বিনোদন জগতে নাম লেখাবেন এবং এ পথেই হাঁটবেন। তবে আপাতত অভিনয় নয়, ইচ্ছা অ্যাকশন সিনেমা পরিচালনা করার।

[৪] তার ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা যায়, ইন্তিসার আহমেদ নামে যুক্তরাষ্ট্রে তার এক বন্ধু আছেন, যাকে তিনি নিজের ভাই মনে করেন। তাকে নিয়েই তিনি সিনেমা বানাতে চান।

[৫] ওই পোস্টে এক মন্তব্যের উত্তরে তিনি লিখেছেন, ‘আমি সিনেমা করব না। তবে আমি বানাব। আর আমার স্ট্যাটাসে যার ছবি দিয়েছি, ইন্তিসার আহমেদ, সে হবে নায়ক।’ 

[৬] সিয়ামের মা শেলী মান্না জানান, ছেলে এখন যুক্তরাষ্ট্রে। ইন্ডাস্ট্রি বোঝার চেষ্টা করছে। তিনি বলেন, ‘রক্তে তো অভিনয় আছে। কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো চাপ দিইনি। সে অভিনয় করতে চাইলে করবে, পরবর্তীকালে হয়ত মডেলিং করতে পারে। এগুলো একটু সময় নিয়েই জানাব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়