শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়িকা হিসেবে ফারিণের আত্মপ্রকাশ, সঙ্গে তাহসান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নাটক কিংবা ওটিটি, সবখানেই আছেন তাসনিয়া ফারিণ। মাঝে অবশ্য দেশের বাইরে একটা সিনেমাতে অভিনয় করে এলেন। এবার অভিনয়ের ফারিণ এলেন গানে। কিছুদিন আগে তার গাওয়া একটা গান ভাইরালও হয়েছিল।

[৩] এবার একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন এ অভিনেত্রী। গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হব’। এটি লিখেছেন কবির বকুল। গানটিতে ফারিণের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান খান।

[৪] গানটির সুর-সংগীতের কাজটি করেছেন ইমরান মাহমুদুল। জানা গেল, গানটি তৈরি করা হয়েছে দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বের জন্য।

[৫] গানটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একদম হুট করেই গানটি করা। হঠাৎ আমার কাছে হানিফ সংকেত দাদার ফোন আসে। তার অনুরোধেই মূলত গানটি গাওয়া হলো।’

[৬] ফারিণ জানিয়েছেন, আগামীতে অভিনয়ের পাশাপাশি পছন্দসই গানের কাজও চালিয়ে যাবেন। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়