শিরোনাম
◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনায়ক ফারুকের আসনে অভিনেতা সিদ্দিকুরসহ মনোনয়ন নিলেন ১২ জন

এম এম লিংকন: রাজধানীর ঢাকা- ১৭ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য হতে শনিবার থেকে সোমবার পর্যন্ত এই ১২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মঙ্গলবার পর্যন্ত এই আসনের মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। সোমবার ( ৫ জুন ) পর্যন্ত ফরম সংগ্রহের এই তথ্য আমাদেরসময় ডটকমকে জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. সায়েম খান। 

মনোনয়ন সংগ্রহ করা এই ১২ জনের মধ্যে রয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মো. আলী আরাফাত, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ. কে. এম. জসিম উদ্দিন, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মু. নজরুল ইসলাম তমিজি, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মো. আবু সাঈদ, যুবলীগের শিল্প ও বাণ্যিজবিষয়ক সাবেক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা এবং অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।  

আওয়ামী লীগ সূত্রে আরো জানা যায় , এছাড়া ৯টি পৌরসভার মেয়র পদে ৬৫টি এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮৬টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
চিত্রনায়ক আকবর হোসেন খান ফারুকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৭ আসন। ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১৫ মে মৃত্যুবরণ করেন ফারুক। এরপর ঢাকা -১৭ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএমএল/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়