শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুয়েটে হবে দেশের প্রথম স্মার্ট বিশ্ববিদ্যালয়

ইফতেখার আলম, রাজশাহী: [২] বাংলাদেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- কে প্রথম স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে, যেখানে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা সম্মিলিতভাবে কাজ করে শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদে পরিণত করবেন। এসব দক্ষ শিক্ষার্থীগণ স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার সামর্থ্য অর্জন করবে।

[৩] আজ বৃহস্পতিবার সকালে রুয়েটে আয়োজিত দেশের প্রথম ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিটে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও একাডেমিয়াদের মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং যৌথভাবে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে রুয়েটে আরো বৃহৎ পরিসরে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজন করা হবে বলেও তিনি প্রতিশ্রতি ব্যক্ত করেন।

[৪] এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি-ইউএসএ)- এর অধ্যাপক মিজানুল এইচ চৌধুরী ভার্চুয়ালি এই মিটে যুক্ত হয়ে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দ্ক্ষ জনসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াদের যৌথভাবে কাজ করতে করার জন্য গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরেন।

[৫] গবেষণা ও সম্প্রসারণ দপ্তর এবং আইকিউএসি যৌথভাবে আয়োজিত এই মিটে দেশের বিভিন্ন পর্যায়ের ও সেক্টরের ৭৬ টি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এই কোলাবোরেশন মিটে অংশগ্রহণকারী ১৫ টি ইন্ডাস্ট্রি রুয়েটের একাডেমিয়া ও শিক্ষার্থীদের সাথে ইনোভেটিভ উদ্যোগ বাস্তবায়ন করার জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। এছাড়াও রুয়েটের প্রতিটি বিভাগে ইন্ডাস্ট্রিয়াল উপদেষ্টা প্যানেল গঠন করার বিষয়েও আলোচনা হয়।

[৬] কোলাবোরেশন মিটে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন প্রমূখ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়