শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি থেকে প্রলয় গ্যাংয়ের ৪ সদস্যকে সাময়িক বহিষ্কার

শহীদুল ইসলাম: [২] গত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সোমবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।

[৩] একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে ৭ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

[৪] বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শৃঙ্খলা পরিষদের সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

[৫] সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, তবারক মিয়া (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ), মুরসালিন ফাইয়াজ (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগ), ফয়সাল আহমেদ সাকিব (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগ) এবং জুবায়ের ইবনে হুমায়ুন (অপরাধ বিজ্ঞান বিভাগ)। 

[৬] এছাড়া, কথিত ‘প্রলয় গ্যাং’ নামের একটি গ্রুপের বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গঠিত আন্তঃহল তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এ সভায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। সম্পাদনা: তারিক আল বান্না

এসআই/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়