শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেদী উৎসবে মেতেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: 'মেহেদীর রঙে শুরু হোক ঈদের আনন্দ' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে 'মেহেদী উৎসব'। 

বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্রী হলের তারুণ্যদীপ্ত ছাত্রীদের আয়োজনে এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় ওই মেহেদী উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, অংশগ্রহণকারীরা নিজেদের মেহেদী ডিজাইনের ছবি ফেসবুকে #bauhennafest2026 হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করেন। এরপর সেই পোস্টগুলোর লাইক, কমেন্ট ও শেয়ার বিবেচনায় বিজয়ী নির্বাচন করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য কুপন ব্যবস্থার মাধ্যমে লটারির আয়োজন করা হয়, যেখানে ভাগ্যবান ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসমিয়া ফাইরুজ বলেন, 'ক্যাম্পাসে এরকম সুন্দর উৎসব আয়োজন পেয়ে আমরা খুবই আনন্দিত। চারপাশে একটা উৎসব উৎসব আমেজ বিরাজ করছে। মেহেদী উৎসবের মধ্য দিয়ে ক্যাম্পাসে ঈদের খুশি আগেই চলে এসেছে। ক্যাম্পাসে এসেই এরকম আয়োজন পাওয়ার অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না।'

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. ও আতিকুর রহমান বলেন, 'বাকৃবিতে মেহেদী উৎসবের মতো এমন অনন্য আয়োজন এই প্রথম। আগে গ্রামবাংলায় দেখা যেত, মানুষ মেহেদী গাছ থেকে পাতা তুলে নিজের হাতে কিংবা প্রিয়জনের হাতে মেহেদী পরিয়ে দিত। কিন্তু নগরায়নের এই ব্যস্ত জীবনে সেই সুন্দর সংস্কৃতিটি প্রায় হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার ক্ষেত্রে বাকৃবি সবসময়ই বিশেষ ভূমিকা রেখে এসেছে। সেই ধারাবাহিকতায় আমরা আবারও এই হারিয়ে যেতে থাকা ঐতিহ্যকে সবাই মিলে ভাগাভাগি করে একসাথে উপভোগ করছি। আমরা আশা করি, ভবিষ্যতেও আমাদের ক্যাম্পাসে এমন সৃজনশীল ও ঐতিহ্যভিত্তিক আয়োজন আরও বেশি করে অনুষ্ঠিত হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়