শিরোনাম
◈ গিটার বাজিয়ে গান গেয়ে শিল্পী সেজে ৭ মাদকসেবীকে ধরলো শাহবাগ পুলিশ (ভিডিও) ◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

সারাদেশে হত্যা, ধর্ষণ, নারী নিপীড়নের সুষ্ঠু বিচারসহ ৩ দাবিতে  ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করছে ছাত্র-জনতা।

দাবিগুলো হলো—ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনসহ দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, অব্যাহত ধর্ষণ-নিপীড়ন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অন্যায্য বহিষ্কারাদেশ প্রত্যাহার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়।

গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজনে এ মিছিলে তারা 'আমার বোণ মরল কেন, প্রশাসন জবাব চাই', 'খুন-ধর্ষণ-নিপীড়ন, রুখে দাঁড়াও বাংলাদেশ', 'অবিলম্বে উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে' ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি নীলক্ষেত হয়ে ইউ টার্ন নিয়ে, হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্য গিয়ে শেষ হওয়ার কথা। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়