শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাখালী রেলপথ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ (ভিডিও)

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী রেলগেটে আটকা পড়েছে দুই ট্রেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ সোমবার বিকেলে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন দুটি মহাখালী পর্যন্ত গিয়ে আটকা পড়ে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

রেলওয়ে আরও জানায়, শিক্ষার্থীরা লাইন অবরোধ করায় বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করার পর শিক্ষার্থীরা আজ মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন।

বিকেল পৌনে চারটার দিকে ৭০-৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রেলক্রসিংয়ে অবস্থান নেন।

আন্দোলনকারীদের একজন আলী আহম্মেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, 'প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত রেলক্রসিং থেকে আমরা নড়ব না।'

ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়া দাবি আদায়ে যে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন তাদের কয়েকজনকেও হুইল চেয়ারে করে রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

আজ পূর্বঘোষিত 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচির অংশ হিসেবে তাদের সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ করার ছিল। উৎস: ডেইলি স্টার ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়