শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজের সামনে ফের সড়ক আটকাল শিক্ষার্থীরা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আজ পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কলেজ গেটের সামনের সড়ক অবরোধ করেন তারা।

এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

এসময় রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেয়া হবে না বলে হ্যান্ডমাইকে ঘোষণা করেন তারা। 

এদিকে দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।

এর আগে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সোমবার বেলা ১১ থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি’ কর্মসূচি পালন করা হবে।

তবে মহাখালী, আমতলী, রেলগেট ও গুলশান লিংক রোড এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে ওই সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়