শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১১:১৩ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্ররা হিসাব দিলেন গণত্রাণের অর্থের 

ফেনী ও আশপাশের আট জেলায় বন্যার সময়ে তোলা গণত্রাণের হিসাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে মোট ১১ কোটি টাকা উত্তোলন হয়েছে বলে জানায় তারা।

মঙ্গলবার সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়াম এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানিয়েছে শিক্ষার্থীরা। তারা জানায়, এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লক্ষ ৩৩ হাজার ২৬০ টাকা খরচ হয়েছে। বাকি আছে ৯ কোটি ৯১ লক্ষ ৫১ হাজার ২১৩ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রাণ কার্যক্রমে ব্যাংকে জমা টাকা থেকে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আরও ১ কোটি ৯১ লক্ষ টাকা আগামীকাল থেকেই উত্তরবঙ্গের ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, বন্যা থেকে স্থায়ী পরিত্রাণের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে।

এর আগে ত্রাণের টাকা বন্যার্তদের না দিয়ে ব্যাংকে রাখার কারণ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। উৎস: নিউজ২৪বিডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়