শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৮:২৫ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে বিশেষ সুবিধা পাবে না বাংলাদেশ

কান্তি ঘোষ

আমিনুল ইসলাম: বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে ‘ স্পেশাল ও  ডিফারেনশিয়াল’  সুবিধা পাবে না। তাই আমাদের গ্রাজুয়েশন পরবর্তী সময়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে । 

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর উদ্যোগে আয়োজিত ‘গ্রাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের জন্য বাণিজ্য পদ্ধতির সহজীকরণ ও কাস্টম আধুনিকীকরণ বিষয়ক ভ্যালিডেশন’ শীর্ষক কর্মশালায় একথা বলেন।  

বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা, ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে বিএফটিআই এর সম্মেলন কক্ষে উক্ত গবেষণার উপর এই ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিএফটিআই পরিচালক  মো. ওবায়দুল আজমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের  ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব  নুসরাত জাবীন বানু এনডিসি,  বিআরসিপি-১ প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান সভায় উপস্থিত ছিলেন। সভার ড. মো. জাফর উদ্দীন বলেন, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করার জন্য বাণিজ্য সহজীকরণ ও ব্যবসার পরিচালনা ব্যয় হ্রাস করা প্রয়োজন।  এছাড়া উপস্থিত পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, বিএফটিআই ডব্লিউটিও স্পেশাল অ্যান্ড ডিফারেনশিয়াল ট্রিটমেন্ট (এস অ্যান্ড ডিটি) ও  গ্রাজুয়েট চ্যালেঞ্জ" এবং "বাণিজ্য পদ্ধতির সরলীকরণ: কাস্টম আধুনিকীকরণ ও ব্যবসা সহজীকরণ’ শীর্ষক এ গবেষণা কার্যক্রমটি পরিচালনা করছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়