শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:১২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনশ্রীতে পদ্মা ব্যাংকের প্রথম উপশাখা

পদ্মা ব্যাংক

মনজুর এ আজিজ : ব্যাংকিং লেনদেন আরও দ্রুত ও নির্বিঘ্ন করতে রাজধানীর বনশ্রীতে প্রথম উপশাখা চালু করলো পদ্মা ব্যাংক লিমিটেড। সোমবার উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। প্রগতি সরণী শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে। 

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সবার দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে পদ্মা ব্যাংক। ব্যস্ত জীবনে কিছুটা সময় সাশ্রয়ের জন্য আমরাই যাব আপনার কাছে, স্বচ্ছ ও নিরাপদ ব্যাংকিং পরিষেবা নিয়ে। যা আরও দ্রুত সম্ভব হবে উপশাখার মাধ্যমে। আশা করি, আস্থা নিয়ে পদ্মা ব্যাংকের পাশে সবসময় থাকবেন এলাকাবাসী। এই প্রেরণা নিয়ে অতিদ্রুত আমরা উত্তরাসহ রাজধানীর বাইরেও বেশ কয়েকটি উপশাখা উদ্বোধন করতে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন। তিনি পদ্মা ব্যাংকের বিভিন্ন ধরনের স্কিমের প্রশংসা করে এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও জাবেদ আমিন, এসইভিপি ও সিএইচআরও এম আহসান উল্লাহ খানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

  • সর্বশেষ