শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কে ইরানের রপ্তানি বেড়েছে ৪৯ শতাংশ

রাশিদ রিয়াজ: চলতি বছরের প্রথম পাঁচ মাসে (২১ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত) তুরস্ক প্রজাতন্ত্রে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানি ৪৯ শতাংশ বেড়েছে। তুরস্কের পরিসংখ্যান বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।

পরিসংখ্যান মতে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তুরস্কের সাথে ইরানের বাণিজ্য বিনিময় ২৯ শতাংশ বেড়েছে।

আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত) ইরান-তুরস্কের বাণিজ্য বিনিময় হয়েছে ৪ দশমিক ৩৩২ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ২৯ শতাংশ বেশি।

গত বছর (জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত) ইরান-তুরস্কের বাণিজ্য বিনিময় হয় ৩ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়