শিরোনাম
◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি জাহাজ।

এর ফলে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বৃহস্পতিবার থেকে পুরোদমে উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করছেন কর্মকর্তারা।

গত ২১ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল (অপরিশোধিত জ্বালানি তেল) নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নিনেমিয়া’।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে, বন্দর থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে রয়েছে।

Advertisement

বুধবার বেলা ১১টার দিকে জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেদিনই ট্যাংকার থেকে অপরিশোধিত তেল লাইটারিং শুরু হবে। তারপর সেই তেল নিয়ে যাওয়া হবে ইর্স্টান রিফাইনারিতে।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি পরিবহন কার্যত বন্ধ হয়ে যায়। ওই পরিস্থিতির জন্য ক্রুড অয়েলের সংকটের কারণে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন র্কাযক্রম গত ১৪ এপ্রিল থেকে প্রায় বন্ধ হয়ে যায়।

ওইসময় রিফাইনারির পাঁচটি ইউনিটের দুটি বন্ধ ছিল। বাকি তিনটিতে শোধন কার্যক্রম সীমিত আকারে চালানোর কথা বলেছিলেন কর্মকর্তারা।

ইআরএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শরীফ হাসনাত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব ধরণের প্রস্তুতি নেওয়া আছে। আবহাওয়াসহ অন্য সবকিছু ঠিক থাকলে এবং রিফাইনারিতে তেল সরবরাহ হলে বৃহস্পতিবার থেকে পাঁচটি ইউনিটে পুরোদমে উৎপাদনে যাওয়া যাবে।”

সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি অপরিশোধিত তেলবাহী একটি জাহাজ দেশে এসেছিল। সেই তেল দিয়ে ইআরএলে এতদিন শোধন প্রক্রিয়া চলেছে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে অপরিশোধিত তেলের আর কোনো চালান বাংলাদেশে আসেনি।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল সাগরপথে জাহাজে করে এনে পরিশোধন করা হয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে। এ রিফাইনারির বার্ষিক শোধন ক্ষমতা ১৫ লাখ টন।

ক্রুড অয়েল শোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, কেরোসিন, জেট ফুয়েল, ন্যাপথা, বিটুমিন, এলপিজিসহ ১৩ ধরনের জ্বালানি উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারি। তবে ডিজেলই উৎপাদন করে সবচেয়ে বেশি।

বিপিসির হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে তাদের বার্ষিক উৎপাদন ছিল ১৫ লাখ ৩৩ হাজার ১৪০ টন। এর মধ্যে ডিজেল উৎপাদন হয়েছে সর্বোচ্চ ৬ লাখ ৪৮ হাজার ৬১২ টন।

দেশে ডিজেলের চাহিদা বছরে গড়ে ৪০ থেকে ৪২ লাখ টন। চাহিদার বাকি অংশ পরিশোধিত তেল আমদানি করে মেটানো হয়।