শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্সে ১৩৩ দেশের মধ্যে ৭৯তম ইরান

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্সে (এনআরআই) ১৩৩টি দেশের মধ্যে ইরানের অবস্থান ৭৯তম। অর্থনীতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রয়োগ এবং প্রভাবের ওপর শীর্ষস্থানীয় বৈশ্বিক সূচকটিতে ইরানের স্কোর ৪৫ দশমিক ৫১।

এনআরআই এর এবারের ২০২৪ সালের র‌্যাঙ্কিংয়ে প্রযুক্তি, জনগণ, শাসন এবং প্রভাব সহ চারটি ভিন্ন স্তম্ভে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ১৩৩টি অর্থনীতির নেটওয়ার্ক-ভিত্তিক প্রস্তুতির চিত্রকে তুলে আনা হয়েছে।

ইরানের প্রধান শক্তি জনগণের সাথে সম্পর্কিত। সূচকে এক্ষেত্রে দেশটির বৈশ্বিক র‍্যাঙ্কিং ৪৭তম। অন্যদিকে, উন্নতির জন্য সবচেয়ে বড় সুযোগ ইমপ্যাক্ট, এক্ষেত্রে ইরানের র‍্যাঙ্কিং ১২০তম।

প্রযুক্তি এবং শাসন ব্যবস্থায় দেশটি যথাক্রমে ৫৪তম এবং ৮১তম অবস্থানে রয়েছে। সূচকের উপ-স্তম্ভে ইরানের সেরা র‌্যাঙ্কিং-এর মধ্যে রয়েছে ব্যবসায় ১৮, ফিউচার টেকনোলজিতে ২৪, বিষয়বস্তুতে ৩৮ এবং ব্যক্তিতে ৩৯১।

উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোর গ্রুপে ইরানের অবস্থান ২২তম। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইরানের অবস্থান ১৪তম।

এনআরআই রিপোর্ট ২০২৪ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া যথাক্রমে প্রথম থেকে পঞ্চম স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়