শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৮:৫১ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-কমার্স খাতে ক্ষতি ১৭০০ কোটি টাকা: ই-ক্যাব

মনজুর এ আজিজ: [২.১] ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় গত ১২ দিনে দেশের ই-কমার্স খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৭০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। যেখানে প্রথম ১০ দিনেই ক্ষতি হয়েছে ১৪০০ কোটি টাকা। 

[২.২] বুধবার দুপুরে রাজধানীর বনানীতে ইক্যাব কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ই-ক্যাব সভাপতি শমী কায়সার।

[৩] সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ দিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে প্রধান খাতগুলোর মধ্যে ই-কমার্স খাতে ৬০০ কোটি টাকা, ই-ট্যুরিজম খাতে ৩০০ কোটি টাকা এবং ই-লজিস্টিক খাতে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

[৪] শমী কায়সার বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন ফেসবুক কেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। যাদের অনেকেই কর্মীদের বেতন দেওয়ার মতো নানা সংকটে পড়ে ব্যবসা বন্ধ করে দিচ্ছেন। তাদের ঘুরে দাঁড়ানোর জন্যে সরকারের কাছে আমরা স্বল্প সুদে ও বিনা জামানতে ঋণ দেওয়ার অনুরোধ করছি।

[৫] কয়েকটি সুপারিশ তুলে ধরে তিনি বলেন, আর কখনো ফেসবুক ও ইন্টারনেট যেন এভাবে বন্ধ না হয়। ঋণ পরিশোধে যেন ৬ মাস সময় দেওয়া হয়। আন্তর্জাতিকভাবে ইতিবাচক ব্রান্ডিং করতে হবে। বিনা জামানতে ন্যূনতম পরিমাণ ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক মাসের জন্যে বিজ্ঞাপনের টাকা যারা পরিশোধ করেছেন, সেই টাকা যেন ফুল কেটে না নেওয়া হয়। মেটার সঙ্গে সে বিষয়ে যোগাযোগ করতে হবে। বিজ্ঞাপনে ১৫ শতাংশ যে ভ্যাট সেটি প্রত্যাহার এবং উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সের নবায়ন ফি মওকুফ করতে হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়