শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০৮ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক ৩

এম আর আমিন, চট্টগ্রাম: [২] চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি ভবনে সুমন সাহা (২৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বর্ণ চোরাচালান আর মাদক ব্যবসার লেনাদেনা নিয়ে মনোমালিন্য। মাদকের আড্ডায় স্বর্ণ কিনতে যাওয়ার প্রস্তাব। এরপর বিভিন্নজনের কানাঘুষায় খুনের পরিকল্পনার সন্দেহ। এই সন্দেহ থেকেই ব্যাচেলর বাসায় দলবল নিয়ে পিটিয়ে খুন করা হয় সুমন সাহাকে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো- চন্দনাইশের বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে মফিজুর রহমান দুলু (৫৬), কোতোয়ালী থানার আলকরণ এলাকার মো. গোলাম মোস্তাফার ছেলে মো. মামুন (৩৮) ও জুবিলি রোড এলাকার আব্দুল আলী সওদাগরের ছেলে নুর হাসান রিটু (২৮)।

[৪] উপ-পুলিশ কমিশনার বলেন, নিহত সুমন মাদক সেবনরত অবস্থায় দুলুকে স্বর্ণ কেনার জন্য টেকনাফ নিয়ে যাওয়ার কথা বলে। ওই বিষয়টি মামুন জানতে পেরে দুলুর মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যে- সুমন দুলুকে মারার জন্য লোক ঠিক করেছে। তাকে টেকনাফ নিয়ে যাবে বলেছে তার জন্য কয়েকজন লোকও ঠিক করেছে। এছাড়াও ইতোমধ্যে কয়েকজন লোককে দিয়ে দুলুর রিয়াজউদ্দিন বাজারস্থ অফিস রেকি করিয়েছে। এই বিষয়ে সন্দেহ ঢুকায় ভিকটিম সুমন গত ২৬ নভেম্বর রাতে দুলুর ভাড়াকৃত রুমে মাদক সেবন করতে গেলে সেখানে সুমনে আটকে রাখে এবং তাকে (দুলু) মারার জন্য কাকে ঠিক করেছে এবং বাসা- অফিস কেন রেকি করিয়েছে তা বারবার জিজ্ঞেস করে। এ বিষয়ে কোনো তথ্য না দেওয়াতে দুলু ক্ষিপ্ত হয়ে লাঠি, দিয়ে মারধর করে সুমনের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে। পরবর্তীতে মামুন ও নুর হাসান রিটুদেরকে দিয়ে মারধর করে তথ্য বের করার চেষ্টা করেও না পেয়ে সুমনকে হাত বেধে উলঙ্গ করে এলোপাতাড়ী মারধর করে হত্যা করা হয়।

[৫] আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে (সুমন) মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা আরও জানায়, ভিকটিম সুমন দীর্ঘদিন ধরে আসামি দুলুর রিয়াজউদ্দিন বাজারস্থ ভাড়াকৃত রুমে আসা যাওয়া করতো এবং সেখানে গিয়ে তারা সবাই একসাথে মাদক সেবন করতো। আসামি দুলু ও ভিকটিম সুমন স্বর্ণ চোরাচালান ও মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত ছিল।তাদের মধ্যে লেনদেনের বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সম্পাদনা: এ আর শাকিল   

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়