শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল টাকা তৈরির সরঞ্জাম ও টাকাসহ দম্পতি গ্রেপ্তার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ: জেলায় জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের বেদগ্রাম দক্ষিণপাড়া এলাকার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে চক্রের সদস্য কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে (২৪) গ্রেপ্তার করা হয়। আটককৃত দু’জনের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামে।

গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মোহাইমিনুল ইসলাম জানান, বেদগ্রাম দক্ষিণপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর বাড়ির ৪র্থ তলার একটি ইউনিট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টায় অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এ সময় ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও ১টি ল্যাপটপ, দু’টি প্রিন্টার, কেমিক্যাল, টাকা্ ছাপানোর বিশেষ কাগজ, সুতা ও ৭ লাখ ৪১ হাজার টাকা পরিমাণ জাল টাকা জব্দ করা হয়।

ঈদুল আযহাকে সামনে রেখে বিপুল পরিমাণ টাকা বাজারে ছাড়ার টার্গেট ছিলো এই চক্রটির। এই চক্রের প্রধান সদস্য মো. সগির হোসেনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়