শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৩:৩৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সনতচক্রবর্ত্তী, বোয়ালমারী (ফরিদপুর): ভাঙ্গায় স্বপ্না বিশ্বাস (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে যায়। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি তদন্ত জুয়েল জানান, মৃত স্বপ্না বিশ্বাসের স্বামী সজিব বিশ্বাস মঙ্গলবার সকালে কাঠ মিস্ত্রির কাজে বাড়ি থেকে বের হয়। এরপর সকাল আনুমানিক ১০টার সময় স্বপ্না ও তার বড় জা বিথীকা ঘরের পাশে একই টিউবওয়েলে থালা বাসন পরিষ্কার করতে যায়। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে স্বামী সজিব বিশ্বাস জানতে পেরে মোবাইলে স্ত্রীকে গালমন্দ করেন।

তিনি বলেন, বিকেলে স্বপ্না বিশ্বাসের শাশুড়ি শেফালী বিশ্বাস পুত্রবধূর কোনো সাড়া শব্দ না পেয়ে এবং দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। পরে দরজা ভেঙে খাটের এক কোণে কাঠের আড়ার সাথে স্বপ্না বিশ্বাসের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত্যু স্বপ্না বিশ্বাসের স্বাধীন (৫) নামের একটি পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় রাতে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়