শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১২ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় গাঁজাসহ গ্রেপ্তার ২

আটক ব্যাক্তিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সকালে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মামুনুর রশীদ। 

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঈশ্বরদী তারাইল এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার কোতয়ালী থানাধীন দয়ারামপুর এলাকার নুরুল প্রমাণিকের ছেলে মো. মিলন প্রমাণিক (৩৫) ও একই এলাকার মোবারক ফকিরের ছেলে কাওছার ফকির (৩৭)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশের একটি টিম ভাঙ্গা উপজেলার ঈশ্বরদী তারাইল নামক এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়