শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:৫৭ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, ছাত্র গ্রেপ্তার

আইনুর ইসলাম: বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকলাইন খান ওরফে মাহমুদুল হাসান (১৯) নামে এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের শাহিন আলমের ছেলে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতকে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা চামেলী বেগম বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, বিগত চারমাস আগে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে একই এলাকার কলেজছাত্র সাকলাইন খান ওরফে মাহমুদুল হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্রধরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেয় সাকলাইন। সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণও করা হয়। কিন্তু বিয়ের জন্য চাপ দেওয়া হলে নানা তালবাহানা করতে থাকেন। এদিকে বিগত ২৮ নভেম্বর রাতে অভিযুক্ত সাকলাইন পান্তাপাড়া গ্রামস্থ স্কুলছাত্রীর বসতবাড়িতে যান। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সাকলাইন জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে এজাহারে দাবি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে বগুড়ায় আদালতের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ