শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৮ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান জন্ম দিতে না পারায় নিজের শরীরে আগুন!

দশমিনা থানা, পটুয়াখালী

নিউজ ডেস্ক: সন্তান জন্ম দিতে না পারায় ডিজেল ঢেলে নিজের শরীরে নিজেই আগুন দিয়েছেন সুমি (৩০) নামে এক গৃহবধূ। তিনি পটুয়াখালীর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহিদুল আলমের স্ত্রী। ঢাকা পোস্ট

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দশমিনা থানা সংলগ্ন ওই পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সুমিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিয়ের পর থেকে বাচ্চা না হওয়ার কারণে প্রায়ই দুশ্চিন্তা ও পাগলামি করতেন সুমি। এ নিয়ে অনেক চিকিৎসক ও কবিরাজ দেখিয়েও কোন লাভ হয়নি। তবে সহিদুল তার স্ত্রীর প্রতি সব সময় সন্তুষ্ট ছিলেন ও পারিবারিক কোন কলহ ছিল না তাদের মধ্যে। সহিদুলের স্ত্রী নিজের গায়ে ডিজেল ঢেলে আগুন দিয়েছে বলেও জানান বাড়ীওয়ালা হারুন ফরেস্টার।  

চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার জানান, পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমির শরীরের ৫০ শতাংশের বেশি আগুনে পুড়ে গেছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে সুমিকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক। 

দশমিনা থানা পুলিশের ওসি (তদন্ত) অনুপ দাস বলেন, আমরা বিষয়টি অবগত আছি। এএসআই সহিদুলের পারিবারিক কোনো সমস্যা ছিল না। তার স্ত্রী এমনটা কেন করেছেন তা জানতে পারিনি। বর্তমানে তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রিপোর্ট: আলামিন শিবলী 

  • সর্বশেষ