শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদয়বিদারক দৃশ্যে দেখা গেলো রিকশাচালক ইসমাইলের করুণ মৃত্যু (ভিডিও)

গত ১৯ জুলাই, রামপুরায় হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত রিক্শাচালক ইসমাইলের ৩টি ভিডিও ক্লিপ যমুনা টিভির হাতে এসেছে। সম্প্রতি, সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি। তাতে দেখা যায়, ইসমাইল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন হাসপাতালের সিঁড়িতে। শহীদ ইসমাইলের স্ত্রী'র মামলায় বলা হয়, দুপুর ৩টা নাগাদ তিনি পুলিশের ছোঁড়া গুলিতে আহত হন। 

রাজধানীর রামপুরায় চিকিৎসা না পেয়ে এক রিকশাচালকের মৃত্যুর ঘটনায় ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন রিকশাচালক ইসমাইল। রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে হাসপাতালের গেটে পৌঁছান তিনি এবং নিরাপত্তাকর্মীদের কাছে সহায়তা চান। কিন্তু কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালের সিঁড়িতেই মারা যান ইসমাইল।

ছয় মাস পর ইসমাইলের সাহায্য প্রার্থনার ছবি একজন ফটোসাংবাদিকের ক্যামেরায় বন্দি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই হৃদয়বিদারক ছবি ব্যাপক শেয়ার হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

এরপর তদন্তে নেমে হাতিরঝিল থানা পুলিশ শুক্রবার বিকেলে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের ওই সময়ে দায়িত্বপালন করা এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে।

ওসি মোহাম্মদ রাজু জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি নতুন কোনো মামলা হবে, নাকি পুরনো কোনো মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়