শিরোনাম
◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩১ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনজীর আহমেদ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় !

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগালসহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবারসহ থিতু হয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে তাকে। সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে। আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কন্ঠ।

কালেরকন্ঠের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজীর আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। এদিকে, সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম।

দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে। সেখানে বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট ৪৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৫২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদের নামে মোট ৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫৬৫ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী জীশান মীর্জার নামে মোট ২১ কেটি ৩৪ লাখ ৫০ হাজার ৪৩ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে মোট আট কোটি ১০ লাখ ৮৯ হাজার ৬৯৬ টাকা মূল্যের এবং মেজো মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের নামে চার কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৮৪৮ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ