শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৯:৫৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমি নিয়ে বিরোধে প্রাণ গেলো শিক্ষানবীশ আইনজীবীর

স্বপন দেব, মৌলভীবাজার: [২] শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (৪৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হয়েছেন। এঘটনায় দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।

[৩] শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামে ঘটনাটি ঘটেছে।

[৪] পুলিশ জানায়, উপজেলার তেলিআবদা কোনাগাও গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিসে সমাধান না হলে আদালতে মামলাও গড়ায়।

[৫] শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এক পর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব, হেলাল উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

[৬] শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এ প্রতিবেদককে জানান- মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেসাবাদ করার জন্য আটক করা হয়েছে ও মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ