শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার মানদণ্ড বজায় রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে: আনোয়ারুজ্জামান 

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২] সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মেধা বিকাশে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানদণ্ড বজায় রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। 

[৩] সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত সিটি বেবী কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা খুবই ভালো এবং শিক্ষকগণ আন্তরিকতার সাথে পাঠদান করছেন। আগামীতেও এর মাণ যাতে বজায় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।   

[৪] এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

[৫] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম, সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্মক অনিল কৃষ্ণ মজুমদার, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, সিনিয়র শিক্ষক মতিউন নাহার রিনা প্রমুখ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়