এস.এম আকাশ, ফরিদপুর: জেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক স্কুল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হকসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় বক্তারা বলেন, সরকার মাধ্যমিক স্তরে শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছে। ইতিমধ্যে এর সুফল আসতে শুরু করছে। এই সরকারের আমলে দেশ থেকে নকল চিরতর নির্মূল হয়েছে। সকল বোর্ড পরীক্ষায় পাসের হার অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। বক্তারা সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে শিক্ষকসহ শিক্ষার সাথে সংশ্লিষ্টদের অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে