শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ, ইরানের একাধিক শর্তে বাড়ছে উত্তাপ ◈ কীসের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী ◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও) ◈ আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী ◈ ‘মরার আগে কেউ আমেরিকা ছাড়ে না’, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের প্রবাসী জীবনের গল্প শোনালেন সাবেক ব্যাংকার হাবিব

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৯:১৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্রমণের নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ পর্যটকে জড়িমানা

ভ্রমণ গাইডসহ পর্যটকরা

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান): নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হলেও তা অমান্য করে বান্দরবানের থানচিতে ভ্রমণ করায় পাঁচ পর্যটকসহ পর্যটক গাইড বুদ্ধি চন্দ্র ত্রিপুরা'কে দু'হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় স্থানীয় এক গাইডসহ পাঁচ পর্যটকের দুই হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর। পর্যটকেরা হলেন- কুমিল্লা জেলা বাসিন্দা হৃদয় কুমার রায় (২২), দীনবন্ধু কর্মকার (২৪), সাজ্জাদ হোসেন (২৫), সৌমেন মজুমদার (২৪) ও অপূর্ব দেবনাথ (২৩)।

জানা গেছে, কুমিল্লা জেলা থেকে আসার পাঁচ পর্যটকদের নিয়ে গত ১৫ মার্চ পর্যটন কেন্দ্র জিন্না পাড়ায় আমিয়াখুম, ঙাফাখুম, সাতভাইখুমসহ কয়েকটি পর্যটন কেন্দ্র স্থানে ভ্রমণে যান থানচি উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত পর্যটক গাইড বুদ্ধি চন্দ্র ত্রিপুরা। এই পাঁচ পর্যটকদের গন্তব্য স্থান ভ্রমনে ছয় দিনের সোমবার উপজেলা সদরে পৌঁছালে খবর পেয়ে থানচি থানা-পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. ইমাম আলী বিজিবি চেক পোস্ট থেকে তাঁদের ইউএনও এর কার্যালয়ে হাজির করেন। পরে ইউএনও মুহা. আবুল মনসুর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সত্যতা স্বীকার করায় গাইডকে এক হাজার ও পাঁচ পর্যটককে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ইউএনও মুহা. আবুল মনসুর জানান, ভ্রমনে নিষেধাজ্ঞা অমান্য করায় একজন গাইডসহ পাঁচ পর্যটকদের জরিমানা করা হয়েছে। পরে তাদের থানচি উপজেলা থেকে চলে যাওয়ার নিদের্শনা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যৌথ অভিযানে স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে গত ১৪ মার্চ রাতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরিত এক পত্রে থানচি, রুমা ও রোয়াংছড়ি তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়