শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে নুরুল আমিন হত্যাকাণ্ডের ৫ আসামী গ্রেফতার

রাজু আহমেদ রমজান: সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর নুরুল আমিন হত্যাকাণ্ডের পাচঁ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (১লা ফেব্রুয়ারী) রাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন- নুরুল হক(৬৫),শাহজাহান (৫৫),শাহ আলম (৫৩), রুমনাজ মিয়া (২৮) ও নাঈম মিয়া (২৫)। 

র‌্যাব জানায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে গত ১৯ জানুয়ারি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিন সহোদর ও দুই ভাতিজা সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করে নুরুল আমিনকে। এঘটনায় নিহতের ছেলে তাছকিরুল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে  তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় আত্নগোপনে ছিল। র‌্যাব প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় র‌্যাব-৯ এর  সুনামগঞ্জ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক জানান, ঘটনার পরপর আসামিরা গ্রাম ছেড়ে ঢাকা পালিয়ে যায়। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। বুধবার (১লা ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়