শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৩ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় এসিড নিক্ষেপের অভিযোগে আটক ২

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরে সৌদি প্রবাসী সাবিনা বেগম (৪৫) কে এসিড নিক্ষেপের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

আসামিরা হলেন- জেলার আলফাডাঙ্গা পৌরসভা নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ডিস ব্যবসায়ী সোহেল খান ওরফে লিটন (৫০) ও সাবিনার সাবেক স্বামীর দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম (৪২)।

বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে সাবিনা বেগম বাদী হয়ে সোহেল ও নার্গিসকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আলফডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে এসিড দমন আইনে দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় সাতবাড়িয়া গ্রামে ওই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে আহত সাবিনা বেগমের।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ম ভাই হওয়ার সুবাদে ব্যবসার কথা বলে সাবিনার কাছ থেকে ২০১৬ সালে ১৩ লাখ টাকা ধার নেন সোহেল খান ওরফে লিটন। প্রতিমাসে ১০ হাজার টাকা লাভ দেওয়ার কথা থাকলেও কিছু দিন পর লিটন তা বন্ধ করে দেন। সাবিনা বেগম ২০১৭ সালে চাকরি নিয়ে সৌদি আরব চলে যান। ছয় বছর থাকার পর ছুটিতে দেশে ফিরে লিটনের কাছে টাকা চান সাবিনা। লিটন টাকা না দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। সাবিনার ক্ষতি করতে তার সাবেক স্বামীর দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনার দিন সন্ধ্যায় সাবিনা বেগম সাতবাড়িয়া গ্রামে তার অসুস্থ মামাকে দেখতে আসেন। ফেরার পথে বাবু ভূইয়ার বাড়ির পাশে কলার ঝোঁপের আড়ালে ওৎ পেতে থাকা আসামিরা পেছন থেকে তাকে এসিড ছুঁড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আসাদ মোল্যার স্ত্রী জাহানারা বেগম বলেন, সন্ধ্যার পর সাবিনার চিৎকার করে এসে বলেন তাকে এসিড মারা হয়েছে। আমরা তার ক্ষতস্থানে পানি ঢালি। তারপর তার বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারব না।

অভিযুক্ত নার্গিস বেগম বলেন, আমি  এসব ঘটনার কিছুই জানি না। আমার স্বামী রুহুল আমিনের প্রথম স্ত্রী ছিলেন সাবিনা বেগম। আমার বিয়ের আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি কেন এসিড মারতে যাব?

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়